দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ঈদগাহে এবারও ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ মে) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন।
ঈদের দিন জাতীয় ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়। প্রধান জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জে আই